হোম > খেলা > ফুটবল

নেইমার কি এবার আর্জেন্টিনায় পাড়ি জমাচ্ছেন

ক্রীড়া ডেস্ক    

নেইমারের আর্জেন্টিনার ক্লাবে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে। ছবি: এএফপি

শুরুটা নেইমারের হয়েছিল সান্তোসের হয়ে। নানা পথপরিক্রমায় ইউরোপয়ী ফুটবল, সৌদি আরবের ফুটবলে খেলার পর গত বছর ফিরেছেন তাঁর নীড়েই। এবার তাঁর প্রতিবেশী আর্জেন্টিনায় পাড়ি জমানোর গুঞ্জন চাউর হয়েছে।

সান লরেনৎসোর বিপক্ষে কোপা সাডামেরিকানার ম্যাচ খেলতে সান্তোসের সঙ্গে কদিন আগে আর্জেন্টিনায় গিয়েছিলেন। সেখানে বোকা জুনিয়র্সের অনুশীলন ক্যাম্প কাসা আমারিল্লাতে যান। ক্লাব সভাপতি হুয়ান রিকোয়েলমের সঙ্গে দেখা করেছিলেন নেইমার। এই সফরে রিকোয়েলমি বিশেষভাবে তৈরি দুটি জার্সি উপহার দিয়েছেন। একটিতে লেখা ছিল নেইমারের নাম। আরেকটা ছিল রিকোয়েলমের উপহার দেওয়া।

সামাজিক মাধ্যমে রিকোয়েলমে-নেইমারের জার্সি বিনিময়ের ছবি ছড়িয়ে পড়ায় তাঁর আর্জেন্টিনায় চলে যাওয়ার গুঞ্জন আরও ডালপালা মেলে। কারণ, নেইমারের সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তি রয়েছে ২০২৬ এর ডিসেম্বর পর্যন্ত। চিরশত্রু চোটের কারণে অধিকাংশ ম্যাচে তিনি মাঠেই নামতে পারেননি। আর আর্জেন্টিনায় যে সফর করেছেন, সেখানে নেইমারের হাতে সান্তোস, বোকা জুনিয়র্স দুই ক্লাবের জার্সি ছিল। সান্তোস, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলালের পর হয়তো নতুন কোনো ক্লাবে খেলতে মনস্থির করছেন নেইমার।

সাবেক সতীর্থদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় নেইমার-বোকা জুনিয়র্স সম্পর্ক জোরদার হয়েছে। বুয়েনস এইরেসে থাকার সময় সাবেক পিএসজি ফুটবলার আন্দের হেরেরার সঙ্গে পুনরায় তাঁর দেখা হয়। লা বোম্বোনেরায় খেলার অভিজ্ঞতা সম্পর্কে ইতিবাচক কথাবার্তা নেইমারের সঙ্গে হেরেরা আলাপ করেছেন বলে জানা গেছে। এ ছাড়া আরেক সাবেক সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস বোকা জুনিয়র্সে খেলতে নেইমারকে ইঙ্গিত দিয়েছিলেন বলে জানা গেছে। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত পিএসজিতে একসঙ্গে খেলেছিলেন নেইমার ও পারেদেস।

বোকা জুনিয়র্স তারকাখচিত দল গড়ে তুলছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। পাউলো দিবালার এই ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। নেইমারকে নিয়ে আর্জেন্টাইন ক্লাবটি বড় কোনো বার্তা দেওয়ার অপেক্ষাতেই আছে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারেন কি না, তা নিয়ে নেইমারের দুশ্চিন্তার অন্ত নেই। কারণ, বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ফিটনেস নিয়ে খুব সচেতন। ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হওয়ার পর আনচেলত্তি একবারও নেইমারকে ডাকেননি। আগামী ১৮ মে ২০২৬ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন আনচেলত্তি। এরই মধ্যে সান্তোসের অনুশীলনের সময় রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ব্রাদার্সের জালে হালি গোল দিয়ে ফাইনালে কিংস

‘মেসি যেকোনো পরিস্থিতি সহজ করে দেয়’

প্যারাগুয়ের একঘেয়েমি ফুটবলেই যেখানে নান্দনিকতা

‘প্রতিটি সেকেন্ডের জন্য সার্থক ছিল’, বিদায়ী বার্তায় বাংলাদেশকে নিয়ে কাবরেরা

‘শিরোপা এখন আর আমাদের হাতে নেই’

আজ ফাইনালের টিকিট কাটবে কে

চেলসির বাজে অবস্থা দেখে হতাশ ব্রাজিলের ফুটবলার

রবিনিওর ছেলেকে মারধরের অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত

হঠাৎ আজ ঢাকায় আসছেন হামজা

ভারত-চীনে বিশ্বকাপ দেখা যাবে তো