হোম > খেলা > ফুটবল

সাতক্ষীরা যেতে আর ২৪ ঘণ্টা লাগবে না সাবিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘এমন হয়েছে যে আমরা ঢাকার উদ্দেশে সকালবেলা বাসে উঠেছি, পরের দিন সকালে সাতক্ষীরা পৌঁছেছি’—কিছুদিন আগেও ঈদ কিংবা উৎসবের মুহূর্তগুলো এভাবেই মাটি হতো সাবিনা খাতুনদের। ফেরিঘাটে অসহনীয় যানজটে দীর্ঘায়িত হতো পরিবারের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা। 

দীর্ঘদিনের অপেক্ষার প্রহর ফুরিয়েছে সাবিনাদের মতো দক্ষিণাঞ্চলের মানুষদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উদ্বোধন করেছেন স্বপ্নের পদ্মা সেতুর। ফেরিঘাটের অসহনীয় যানজটে পড়ে এখন আর বাসে ঈদ করতে হবে না তাদের। 

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কেটে উদ্‌যাপন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে আজ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। উপস্থিত ছিলেন জাতীয় নারী দলের কয়েকজন ফুটবলার। 

তবে পদ্মা সেতুর প্রকৃত গুরুত্বটা সবচেয়ে বেশি বুঝতে পারছেন সাবিনার মতো মানুষেরা। দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তঘেঁষা আর সুন্দরবনবেষ্টিত সাতক্ষীরার সঙ্গে সময়ের দূরত্ব কমে যাবে অনেকখানি। পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক, ‘আমরা সাড়ে চার-পাঁচ ঘণ্টার মধ্যে বাড়িতে চলে যাব। আমার মনে হয় আমরা যারা সাতক্ষীরা, খুলনা, বরিশাল এলাকার আছি, আমাদের চেয়ে খুশি আর কেউ নেই। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমাদের যেটা স্বপ্ন ছিল, সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’ 

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ