হোম > খেলা > ফুটবল

যে কারণে মেয়েদের বরণ করতে বিমানবন্দরে যাবেন না সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা মেয়েদের বরণ করতে উন্মুখ হয়ে আছে পুরো দেশ। বাফুফেতে মেয়েদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। সেই বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসবেন মেয়েরা।

তবে মেয়েদের বরণ করতে আগামীকাল বিমানবন্দরে যাচ্ছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন নিজেই এ কথা জানিয়েছেন। বিমানবন্দরে মেয়েদের বরণ করে নেওয়া নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘দলকে রিসিভ করতে আগামীকাল এয়ারপোর্টে যাবে বাফুফের নির্বাহী কমিটি, ক্রীড়া প্রতিমন্ত্রী। আরও অনেকেই যাবে। আমি দলকে রিসিভ করব এখানে (বাফুফে কার্যালয়)। কেন আমি সেখানে (বিমানবন্দরে) রিসিভ করব না, আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে আসছে প্রথমবার।’

কেন সালাউদ্দিন নিজে যাচ্ছেন না, সে ব্যাখ্যায় বাফুফে সভাপতি বলেন, ‘আমি যদি ওখানে যাই, তাহলে আপনারা (সাংবাদিক) আমাকে নানা প্রশ্ন করবেন। তাতে হবে কী, আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে। এটা মেয়েদের দিন। এটা প্রেসিডেন্টেরও দিন না, সেক্রেটারিরও দিন না, ভাইস প্রেসিডেন্টেরও দিন না। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা এক্সক্লুসিভলি আপনাদের (মিডিয়া) আদরটা পায়, মিডিয়া কাভারেজটা পায়।’

জার্মানির বিপক্ষে জয় জনগণকে উৎসর্গ করলেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন ইতিহাস

ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অন্তিম মুহূর্তের গোলে হারল যুক্তরাষ্ট্র

নকআউটে ব্রাজিলকে পেয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল বললেন জাপানের কোচ

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

জাপান-সুইডেন ম্যাচ ড্রয়ের পর নকআউটে কাকে পেল ব্রাজিল

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরি কোস্টের ইতিহাস

আসতেকাতেই তাঁর শুরু আসতেকায় শেষ

এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ আজ বোস্টনে

ভিনির রাতে সাম্বার তালে নকআউটে ব্রাজিল