হোম > খেলা > ফুটবল

রামোসকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করল স্পেন

এক বছরেরও বেশি সময় ধরে স্পেন জাতীয় দলের বাইরে রয়েছেন সার্জিও রামোস। এবার স্পেনের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি রামোসের। এই ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন।

রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। রক্ষণভাগে দানি কারভাহালের সঙ্গে থাকছেন জর্দি আলবা, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়ারা। মাঝমাঠে আছেন সার্জিও বুসকেটস, গাভি, কোকে, পেদ্রির মতো তারকা ফুটবলাররা।  আক্রমণভাগে থাকছেন ফেরান তোরেস, আনসু ফাতি, আলভারো মোরাতার মতো একঝাঁক তারকা ফুটবলার।

এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে স্পেন। ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ২৭ নভেম্বর জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২০১০ এর চ্যাম্পিয়নরা।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), পাও তোরেস (ভিয়ারিয়াল), অ্যায়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সোলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া)
মিডফিল্ডার:  সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রিগো (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সোলের (ভ্যালেন্সিয়া), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ): পেদ্রি (বার্সেলোনা), কোকে (আতলোতিকো মাদ্রিদ)
আক্রমণভাগ: ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ): মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি আলমো (আরবি লাইপজিগ), আনসু ফাতি (বার্সেলোনা)

‘মেসির বিদায় স্মরণীয় করতে আমরা প্রয়োজনে জীবনও দেব’

ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ