হোম > খেলা > ফুটবল

এশিয়ান কাপের বাছাইয়ে ভারতকেই পেল বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডেই ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ ফুটবল দল। এই দুই দলের সাথে ‘সি’ গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর।

আজ সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্র। যেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনুযায়ী পট-ফোর-এ জায়গা হয় বাংলাদেশের।

বাছাই পর্বে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে। যা হবে ২০২৭ সালের সৌদি আরবে। আর বাছাই পর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হবে ২০২৫ সালের মার্চ থেকে।

১৯৮০ সালের পর বাংলাদেশ কখনো এশিয়ান কাপের মূল পর্বে অংশ নিতে পারেনি। এবার ভারত ও অন্য দলকে টপকে জায়গা করে নেওয়াটা রাকিব-মোরসালিনদের জন্য হবে আরও কঠিন।

এশিয়ান কাপের বাছাইয়ের গ্রুপিং। ছবি: সংগৃহীত

একনজরে বাংলাদেশ ম্যাচের সূচি

তারিখ প্রতিপক্ষ

২৫ মার্চ ভারত

১০ জুন সিঙ্গাপুর

৯ অক্টোবর হংকং

১৪ অক্টোবর হংকং

১৮ নভেম্বর ভারত

২০২৬ সালের ৩১ মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ