হোম > খেলা > ফুটবল

আরও ৫ বছর খেলতে চান রামোস

বয়স ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশের গণ্ডি। শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। কমে গেছে গতি; বেড়েছে ইনজুরির প্রকোপ, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশেও তাই নিয়মিত জায়গা হচ্ছে না। জাতীয় দল স্পেনেও তিনি এখন আর আগের মতো অপরিহার্য কেউ নন। 

নিয়মিত ফুটবলের খোঁজ-খবর রাখাদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়, কার কথা বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসের দুর্দশার কথাই বর্ণনা করা হচ্ছে। বয়সের ভারে তিনি অনেকটাই নুয়ে পড়েছেন। এই মৌসুমে কয়েকবার পড়েছেন চোটের কবলে; পিএসজির হয়ে খেলেছেন মোটে ৭ ম্যাচ। 

অনেকের মতে, রামোসের ক্যারিয়ারটা এখন শেষের শুরু। কেউ কেউ তো তাঁকে অবসরে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। যদিও আপাতত তেমন ভাবনা নেই পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের। মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে অছেন তিনি। খেলে যেতে চান আরো চার-পাঁচ বছর। ‘বুড়ো’ বয়সেও স্বপ্ন দেখছেন সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার। 

এনিয়ে সোমবার অ্যামাজন প্রাইমকে তিনি বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই এবং তারপর অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। পিএসজিতে আমার চুক্তি দুই বছরের। চেষ্টা করব তিন বা চার বছর থাকতে। দেখা যাক কী হয়। যতক্ষণ আমার শরীর সায় দেবে, আমি অমার মনকে স্থির রাখব।’ 

রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। কারণ দিন শেষে ফুটবল একটি সম্মিলিত খেলা। একটা দল হিসেবে (খেলে) জিততে হয়। বিশ্বসেরা হতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পছন্দ করি। এসব কিছুর জন্য সব সময় আপনাকে দলের জন্য কাজ করতে হবে।’ 

‘মেসির বিদায় স্মরণীয় করতে আমরা প্রয়োজনে জীবনও দেব’

ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ