হোম > খেলা > ফুটবল

থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ঋতুপর্ণাদের জয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

থাইল্যান্ডের ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য সামনে রেখে থাইল্যান্ডে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ক্লোজ-ডোর প্রীতি ম্যাচে কাসেম বান্ডিত ওমেন্স এফসিকে ২-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের দল।

ম্যাচে ফলাফলের চেয়েও কোচ পিটার বাটলারের ট্যাকটিক্যাল পরীক্ষা-নিরীক্ষাই বেশি গুরুত্ব পেয়েছে। কোচের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। আক্রমণের শেষটা দারুণ ফিনিশিংয়ে পূর্ণ করেন আনিকা রানিয়া সিদ্দিকী।

বিরতির পর বাংলাদেশের খেলায় কোনো ছন্দপতন ঘটেনি। হাই-প্রেসিং ফুটবল বজায় রেখে ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেহলা মারমা। ডিফেন্স ও মিডফিল্ডের মধ্যকার ট্রানজিশন নিয়ে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেছে কোচিং স্টাফ।

১৭ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২১ মে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সাফের মূল লড়াইয়ে অংশ নিতে ভারতের গোয়ায় পৌঁছাবে দল। সেখানে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ।

আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক সদস্যের দলে আছেন কারা

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা কি পেয়েই গেলেন নেইমার

বার্সা কোচের আনন্দ-বেদনার দিন

দলগত শক্তিই ভরসা আইভরি কোস্টের

কোচের নাম কবে ঘোষণা করবে বাফুফে

এল ক্লাসিকোতে নেই এমবাপ্পে, বার্সার দরকার এক পয়েন্ট

সমীহ জাগাচ্ছে ইকুয়েডর

মেসি বলেই হয়তো এভাবে রেকর্ড গড়া সম্ভব

জয়ে ফিরল মোহামেডান

বিশ্বকাপ খেলবে ইরান