হোম > খেলা > ফুটবল

শীর্ষে আর্জেন্টিনা, আরও পেছাল বাংলাদেশ

ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাইয়ে শেষ দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এর নেতিবাচক প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থানে। ১৮৪ থেকে একধাপ পিছিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৫ তম স্থানে। চলতি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোল ব্যবধানে হারে হাভিয়ের কাবরেরার দল। কাতারে লেবাননের কাছে হেরেছে তারা ৪-০ গোল। 

দক্ষিণ এশিয়ার মালদ্বীপ (১৬০), নেপাল (১৭৫) এমনকি ভুটানও (১৮৩) র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে। তিন ধাপ অবনমন হয়েছে ভারতের (১২৪ তম)। পিছিয়ে থাকা কুয়েতের সঙ্গে ড্র করে এবং কাতারের কাছে হারের প্রভাব পড়েছে তাদের র‌্যাঙ্কিংয়ে। 

শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও কোনো পরিবর্তন নেই। আগের মতোই টেবিলের দুইয়ে ফ্রান্স ও তিনে রয়েছে বেলজিয়াম। পঞ্চম স্থান থেকে এক ধাপ এগিয়ে ব্রাজিল উঠে এসেছে চতুর্থ স্থানে। একধাপ নিচে নেমে ইংল্যান্ড চলে গেছে পঞ্চম স্থানে। 

একই জায়গায় বসে থাকল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ষষ্ঠ, নেদারল্যান্ডস সপ্তম ও স্পেন আছে অষ্টম স্থানে। এক ধাপ এগিয়েছে ক্রোয়েশিয়া। ১০ম স্থান থেকে ৯ম স্থানে উঠেছে লুকা মদরিচের দল। এক ধাপ অবনমন হয়ে ১০ নম্বরে ইতালি।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক