হোম > খেলা > ফুটবল

বাড়ি ফিরতে পেরে খুশি পেলে

হাসপাতালের সঙ্গে একপ্রকার বন্ধুত্ব হয়ে গিয়েছিল পেলের। এই বাড়ি ফেরেন তো এই আবার হাসপাতালে। এবার অবশ্য বেশ লম্বা সময় হাসপাতালে কাটাতে হলো এই ফুটবল কিংবদন্তিকে। প্রায় এক মাস পর বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ৮০ বছর বয়সী পেলে। 

সেপ্টেম্বরের শুরুতে শারীরিক কিছু সমস্যার কারণে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন পেলে। তখন পরীক্ষা-নিরীক্ষার পর কোলন টিউমার ধরা পড়ে তাঁর। অপারেশনের পর সফলভাবেই সেই টিউমার অপসারণ করা হয়েছে। এরপর তাঁকে কয়েক দফা জেনারেল রুম ও আইসিইউতে স্থানান্তর করা হয়। 

হাসপাতাল থেকে বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছেন পেলে। তিনি লিখেছেন, ‘যখন পথ কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদ্‌যাপন করুন। নিজের খুশির দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে আমি হয়তো আর কখনো লাফাতে পারব না। কিন্তু গত কয়েক দিন আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি।’ 

বাড়ি ফিরতে পেরে দারুণ খুশি পেলে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘বাড়ি ফিরে আমি অনেক খুশি। আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছিল। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ।’

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক