হোম > খেলা > ফুটবল

আর্জেন্টাইন ফুটবলারকে আটকে রাখল রোমা

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক বিরতিতে দেশের প্রতিনিধিত্ব করা হচ্ছে না মলিনার। ছবি: সংগৃহীত

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলা হচ্ছে না নাউয়েল মলিনার। ফিফার নিষেধাজ্ঞা কমে এলেও এই ডিফেন্ডারকে দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দেয়নি তাঁর ক্লাব রোমা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য মলিনাকে দলে চেয়েছিলেন। তবে তাঁকে ছাড়তে রাজি হয়নি রোমা। ফুটবল ইতালিয়া জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্লাবটি। আগামীকাল রোমার অনুশীলনে যোগ দিতে হবে মলিনাকে।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে সহিংস আচরণের দায়ে মলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা। পাশাপাশি তাঁকে ৭৭ হাজার ডলার জরিমানাও করা হয়েছিল। একই ঘটনায় আর্জেন্টিনার আরেক ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ ও ৯০ হাজার ডলার জরিমানা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে সম্প্রতি মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচে নামিয়ে আনে ফিফা। এরই মধ্যে অক্টোবরে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা বাকি রয়েছে তাঁর।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে প্রথমে উরুগুয়ে এবং পরে কোস্টারিকার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষে খেলতে না পারলেও কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার সুযোগ ছিল মলিনার। কিন্তু দীর্ঘ ভ্রমণের ধকল এড়াতে তাঁকে ইতালিতেই রাখতে চায় রোমা।

ক্লাবটির হয়ে চলতি মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মলিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে একটি গোল করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে গোল করার পাশাপাশি সিরি ‘আ’তে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোমা। শীর্ষে থাকা লাজিওর চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তারা। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে মলিনাকে দলে রাখতেই তাঁকে ছাড়তে চাইছে না ক্লাবটি।

বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি

আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক হারুনুর রশীদ আর নেই

কোচের পদ হারানো হোসাম এখন কী করবেন

চোট ও অসুস্থতায় চিন্তা বাড়ল স্পেনের

‘মেসির মতো আর কেউ কখনো আসবে না’

স্বপ্ন পূরণ হলো এই পর্তুগিজ ফুটবলারের

কেপ ভার্দেকে শিরোপা উৎসর্গ করলেন ভোজিনিয়া

ক্যানসার আক্রান্ত বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

মা-স্ত্রী-সন্তানদের নিয়ে হামজা এখন ঢাকায়

চ্যাম্পিয়ন হয়ে মেসিকে মনে পড়ছে আর্জেন্টিনার এই ফুটবলারের