হোম > খেলা > ফুটবল

সৌদি আরবে রিয়াল-বার্সার ‘এল ক্ল্যাসিকো’

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ আয়োজনের জন্য উন্মুখ হয়ে ছিল সৌদি আরব। তাদের সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে যাচ্ছে। আগামী বুধবার সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। 

সুপার কাপের ম্যাচ আয়োজনে সৌদি আরব ও স্প্যানিশ কর্তৃপক্ষটির তিন বছরের চুক্তি হয় ২০১৯ সালে। সেই চুক্তি অনুসারে ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সুপার কাপের ম্যাচ আয়োজন করার কথা সৌদির। সে সময় ফরম্যাটে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। তবে এই আয়োজনে সৌদির মূল উদ্দেশ্যই ছিল রিয়াল ও বার্সাকে মুখোমুখি করা। আয়োজনের প্রথম আসরেই সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে পারত বার্সা ও রিয়াল। কিন্তু সেমিফাইনালেই আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় বার্সা। 

এরপর বদলে যাওয়া ফরম্যাট অনুসারে হিসাব মিলে যায় গত মৌসুমে বার্সেলোনা কোপা দেল রে জিতলে এবং রিয়াল লা লিগার দ্বিতীয় স্থান পেলে। এর মধ্য দিয়ে স্বপ্নপূরণ হয়েছে সৌদি আরবেরও। প্রথমবারের মতো এল ক্ল্যাসিকোর দ্বৈরথ আয়োজন করবে তারা। রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২ জানুয়ারি খেলবে রিয়াল ও বার্সা। 

বছরের প্রথম এই এল ক্ল্যাসিকো ইতিমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। বার্সা ও তাদের কোচ জাভি হার্নান্দেজের জন্য এটি দারুণ এক চ্যালেঞ্জের ম্যাচও বটে। সাম্প্রতিক সময়ে রিয়ালের বিপক্ষে ভালো করতে পারেনি কাতালান পরাশক্তিরা।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ