হোম > খেলা > ফুটবল

সভাপতি নয়, ইমরুল বাফুফের সিনিয়র সহসভাপতি হতে চান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কদিন আগেও গুঞ্জন ছিল, ইমরুল হাসান লড়তে পারেন সভাপতি পদে ৷ তবে আজ মনোনয়ন ফরম সংগ্রহের পর পরিষ্কার হলো, তিনি ওই পদে লড়ছেন না, হতে চান বাফুফের সিনিয়র সহসভাপতি। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন আজ দুপুরে তাঁর প্রতিনিধি বাফুফে ভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। তার আগে আজ বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলো। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। 

মনোনয়নপত্র নিয়ে এরপর কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির দিন ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 

এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা। 

নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন। 

এবারের বাফুফে নির্বাচনে এখন পর্যন্ত সভাপতি প্রার্থী দুজন। ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে কাজী সালাহউদ্দিন জানিয়েছিলেন এবারের নির্বাচনে না থাকার কথা। সালাহউদ্দিনের ঘোষণার পরই সভাপতি পদে লড়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। কিছুদিন যেতেই বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানান তাবিথ আউয়ালও।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ