হোম > খেলা > ফুটবল

সাফজয়ী দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

আজকের পত্রিকা ডেস্ক­

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টা কার্যালয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। সাক্ষাৎ শেষে তহুরা-মনিকাদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নরা। দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।

গত বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টা কার্যালয়

একইদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টা কার্যালয়

অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছান সাফজয়ী নারী ফুটবলাররা। এরপর তাদের বরণ করে কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন আসিফ মাহমুদ।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ