হোম > খেলা > ফুটবল

হালান্ডকে বার্সায় যেতে দেবে না রিয়াল!

আর্লিং হালান্ডকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার টানা হিঁচড়ার খবর পুরোনো হতে চলেছে। তবে এবার মনে হয় একটা বিহিত হচ্ছে এই বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ডকে নিয়ে। আর সেখানে বার্সাকে পেছনে ফেলার পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল। এমনই খবর দিচ্ছে, ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো।

হালান্ডকে গ্রীষ্মকালীন দলবদলের সময় দলে ভেড়াতে মোনাকোতে যান রিয়ালের প্রতিনিধিদল। সেখানে তাঁর সঙ্গে লস ব্লাঙ্কোসরা প্রাথমিক চুক্তি সেরে ফেলেছে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যম। নরওয়েজীয় এই ফুটবলারকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনার ক্ষেত্রে নেওয়া এই পদক্ষেপ রিয়ালকে চালকের আসনে বসিয়ে দিয়েছে বলে দাবি তাদের। 

প্রাথমিক চুক্তির ফলে হালান্ডের কাছে বড় বড় ক্লাব গুলোর লোভনীয় প্রস্তাব আসার পথটা কিছুটা সংকুচিত হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, হালান্ডকের নতুন চুক্তিতে নিয়ে আসার ক্ষেত্রে রিয়ালের প্রাথমিক চুক্তি বাধা হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে যেকোনো ক্লাবের জন্য সোনার হরিণ হালান্ড। শীতকালীন দল বদলের বাজারও তাঁকে নিয়ে উত্তাল ছিল। 

সামনের গ্রীষ্মকালীন দলবদলেও যে হালান্ড রাজত্ব করবেন সেটা এখনোই বলে দেওয়া যাচ্ছে। তাঁকে নিয়ে রিয়ালের চোখরাঙানীর মাঝেও বার্সাকে দৌড়ে রাখছে কিছু কিছু সংবাদমাধ্যম। ২১ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে পাওয়ার জন্য বছরে ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করছে বার্সা। ৭৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে তারাও হালান্ডকে নিতে প্রস্তুত। রিলিজ ক্লজ থেকে হালান্ডের বাবা আলফ-ইনগে হালান্ড ও এজেন্ট মিনো রাইওলাকে কমিশন দেওয়ার কথাও জানিয়েছে কাতালান ক্লাবটি। 

হালান্ডকে নিজেদের ভবিষ্যৎ নেতা ভাবছে বার্সা। আর তাঁকে পেতে সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানিয়ে রেখেছে ক্লাবটি।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ