হোম > খেলা > ফুটবল

যুক্তরাজ্যের ভিসা বাতিলের আশঙ্কায় আর্জেন্টিনার খেলোয়াড়েরা

ক্রীড়া ডেস্ক    

ফকল্যান্ড ব্যানার নিয়ে উদযাপনের কারণে আর্জেন্টিনার খেলোয়াড়দের ভিসা বাতিল করা হতে পারে। ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে যে রাজনৈতিক উত্তাপ থাকবে, তা আগেই টের পাওয়া গিয়েছিল। বিশেষ করে ১৯৮২ সালের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের যুদ্ধ নিয়ে চলে এখনো আলাপ-আলোচনা। সেমিতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদযাপন করলে বিশ্বজুড়ে ব্যাপক হইচই পড়ে যায়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইউকে এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আর্জেন্টিনার বিশ্বকাপের তিন তারকা ফুটবলার—লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, এনসো ফার্নান্দেস যুক্তরাজ্যে ভিসা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

ফকল্যান্ড ব্যানারের ঘটনা আলোড়ন সৃষ্টি করে এবং কয়েকজন রাজনীতিবিদ দাবি করেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর অভিযোগে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা যাতে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাবেক উপদেষ্টা নাইল গার্ডিনারকে উদ্ধৃত করে এক্সপ্রেস ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যে-কোনো আর্জেন্টাইন ফুটবলার এই কুৎসিত ব্রিটিশ-বিরোধী প্রদর্শনে অংশ নিয়ে থাকলে তাঁর যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা বাতিল করা উচিত। এ ব্যাপারে কোনো ধরনের সহনশীলতা দেখানো উচিত নয়।’

নাইল গার্ডিনার ১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের দ্বীপপুঞ্জ পুনর্দখলে ব্রিটিশ সামরিক অভিযানের সময় থ্যাচারের সঙ্গে কাজ করেছিলেন। যুক্তরাজ্যের অনেক সমর্থকও আর্জেন্টাইন খেলোয়াড়দের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ। একজন সমর্থক মন্তব্য করেন, ‘আমি একেবারে গুরুত্বের সঙ্গেই বলছি যে ব্যানার সম্পর্কে জ্ঞাত আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিল করা উচিত, যতক্ষণ না তাঁরা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।’

যুক্তরাজ্যের ভিসা হারানোর আশঙ্কার প্রতিবেদন সত্যি হলে লিসান্দ্রো মার্তিনেস, ফের্নান্দেস এবং রোমেরোর ২০২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগে নাও খেলা হতে পারে। লিসান্দ্রো প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হিসেবে খেলেন। মিডফিল্ডার ফের্নান্দেস খেলেন চেলসিতে আর টটেনহামে খেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ফের্নান্দেস করেন ২ গোল। একটি করে গোল করেন লিসান্দ্রো এবং রোমেরো।

আর্জেন্টাইন খেলোয়াড়দের ফকল্যান্ড ব্যাপার নিয়ে উদযাপনের ঘটনায় ফিফা বিশ্বকাপ চলা অবস্থাতেই তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে ফিফা গত ১৬ জুলাই বলেছিল ‘ম্যাচের প্রতিবেদনগুলো মূল্যায়ন করে দেখছে ফিফার শৃঙ্খলা কমিটি। কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’ রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য ফিফার আর্থিক জরিমানার পরিমাণ কমপক্ষে ৫০০০ ডলার (৬ লাখ ১৭ হাজার টাকা) হয়ে থাকে। সর্বোচ্চ জরিমানা হতে পারে ২০০০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৪ লাখ ৬৮ হাজার টাকা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনার পর ফুটবল বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলাররা নিজ নিজ দেশে চলে গেছেন। ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় স্পেন। স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র গোলটি করেন তারকা ফরোয়ার্ড ফেরান তোরেস।

সাংবাদিকদের ওপর খেপে গিয়ে আর্জেন্টিনার কোচ বললেন, ‘এসব কী প্রশ্ন করছেন’

ফাইনালের আগমুহূর্তে মেসির সঙ্গে সতীর্থদের কী কথা হয়েছিল, পুরো ঘটনা প্রকাশ

১৯৩৪ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ফুটবলারকে কিনে রেকর্ড গড়ল চেলসি

জয়তু স্পেন

বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার

গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল

‘ফিফা ফুটবলকে ধ্বংস করছে’

আর্জেন্টিনার ফুটবলপ্রধানের সঙ্গে বসছেন স্কালোনি, কী সিদ্ধান্ত আসছে

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

বিশ্বকাপ ফাইনালে হারের পর দেশে ফিরলেন মেসি