হোম > খেলা > ফুটবল

নিজের সুস্থতা নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন পেলে

কোলন ক্যানসারে আক্রান্ত পেলে এখন আছেন পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। গতকাল হঠাৎই সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার পরে ভক্তদের আশ্বস্ত করেছেন।

হাসপাতাল থেকেই নিজের টুইটার অ্যাকাউন্টে সুস্থতার কথা জানিয়েছেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, ‘বন্ধুরা, আমি আপনাদের সবাইকে পজেটিভ থাকতে বলছি। আমি অনেক ভালো আছি। স্বাভাবিকভাবেই আমার চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমকে ধন্যবাদ জানাই। আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি এবং পৃথিবীর সব প্রান্ত থেকে ভক্তদের ভালোবাসা আমাকে বেঁচে থাকার সাহস জোগাচ্ছে। বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’

পেলেকে নিয়ে দুশ্চিন্তার কথা গতকাল জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি লিখেছিল, কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না পেলে। যে সমস্যায় তিনি সেপ্টেম্বর থেকে ভুগছেন, সে কারণে তাঁকে নেওয়া হয়েছিল প্যালিয়াটিভ কেয়ারে। প্যালিয়াটিভ কেয়ারে তাদেরই নেওয়া হয়, যারা মরণঘাতী রোগে আক্রান্ত এবং জীবনের একদম শেষ অবস্থায় আছে।

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতা তিনি। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক