হোম > খেলা > ফুটবল

‘রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আমার চুক্তি শেষ’

বডি রিপ্লেস: বিশ্বকাপ থেকে দল ছিটকে গেলে কোচদের চাকরি ছেড়ে দেওয়া নতুন কিছু নয়। মেক্সিকোর কোচ জেরার্ডো টাটা মার্টিনো এমনটাই করেছেন। গত পরশু কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে মেক্সিকো ছিটকে গেছে। মেক্সিকোর সঙ্গে তাঁর কোচিং ক্যারিয়ারেরও ইতি ঘটেছে।

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে গতকাল মেক্সিকোকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিততেই হতো। লুসাইলে সৌদি আরবকে ২-১ গোলে মেক্সিকানরা হারিয়েছেও। তবে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ফলাফল তাঁদের পক্ষে আসেনি। স্টেডিয়াম ৯৭৪ এ পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মেক্সিকো। নিজের চাকরি ছেড়ে দেওয়া প্রসঙ্গে মার্টিনো বলেন, ‘এমন ব্যর্থতার জন্য মূলত আমিই দায়ী। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বকাপের এই ব্যর্থতার দায় আমাদের সবাইকে নিতে হবে। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আমার চুক্তিও শেষ। এখানে করার কিছু নেই।’

২০১৯ এর ৭ জানুয়ারি মেক্সিকো কোচের দায়িত্ব নিয়েছিলেন মার্টিনো। বিশ্বকাপের এই ম্যাচ পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছে মেক্সিকো। জিতেছে ৪২ ম্যাচ, হেরেছে এবং ড্র করেছে ১২টি করে ম্যাচ।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ