হোম > খেলা > ফুটবল

জাদুকরী শটের পরিকল্পনা রিচার্লিসনের আগেই ছিল

সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমার-রাফিনিয়াদের একেকটা শট চৌম্বক হাতে রোবটের মতোই যেন ধরছিলেন তুরিনোর এই গোলরক্ষক। প্রথমার্ধের নায়কই ছিলেন সাভিচ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন তিতের শিষ্যরা। তবু গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তখনই অসাধারণ কিছুর প্রয়োজন দেখা দেয়। সেই অসাধারণ কাজটি জাদুকরের মতোই যেন করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন প্রথম গোল। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে চকিতে আলতো পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল কিক। এই শট ঠেকানোর উপায় জানা ছিল না সার্বিয়ার গোলরক্ষকের কাছে।

দর্শক-সমর্থকদের চমকে দেওয়া ওই গোলটি নিয়েই এখন বেশি শোর গোল হচ্ছে। ইএসপিএন এফসি জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ‘বাইসাইকেল কিক’ নিয়ে অনুশীলন করেছেন রিচার্লিসন। মাঠে স্রেফ সেটির বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন।

ইএসপিএনের পোস্ট করা ছবিতে দেখা যায়, বাইসাইকেল কিক নিয়ে আলাদাভাবে অনুশীলন করছেন টটেনহাম হটস্পারের এই ফরোয়ার্ড। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন নেইমার-রিচার্লিসনরা।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ