হোম > খেলা > ফুটবল

অনেক আনন্দ দিয়েছি, আরও দেওয়ার চেষ্টা করব: মেসি

ক্রীড়া ডেস্ক    

এভাবেই আনন্দ ছড়িয়ে দিতে চান মেসি। ছবি: এক্স

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের এমন সাফল্যে গ্যালারিজুড়ে আলবিসেলেস্তে সমর্থকদের যে বাঁধভাঙা উল্লাস, তা ছুঁয়ে গেছে অধিনায়ক লিওনেল মেসিকেও। ম্যাচ শেষে মাঠের লড়াই, দলের ভেতরের রসায়ন এবং সমর্থকদের ভালোবাসা নিয়ে পরম তৃপ্তিতে কথা বলেছেন এই ফুটবল জাদুকর।

ভক্তদের এই অনাবিল আনন্দ দেওয়া প্রসঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমরা ইতিমধ্যে মানুষকে অনেক আনন্দের উপলক্ষ দিয়েছি, তবে আমাদের চেষ্টা থাকবে সামনে তাদের আরও বেশি আনন্দ উপহার দেওয়ার।’

ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিসের ধাক্কা সামলে পরে জোড়া গোল করে দলকে জেতান মেসি। এর আগের ম্যাচে করেছেন হ্যাটট্রিক। সবমিলিয়ে দুই ম্যাচে ৫ গোল তাঁর, ‘এই জয়ে আমি দারুণ আনন্দিত, তবে ম্যাচটি সত্যিই খুব কঠিন ছিল। আমরা জানতাম মাঠের লড়াইটা ভীষণ তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। আমাদের জন্য প্রথম দুই ম্যাচ থেকে পুরো ছয়টি পয়েন্ট তুলে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

চলতি বিশ্বকাপে মাঠের লড়াই কতটা কঠিন হচ্ছে, তা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, ‘এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচই ভীষণ সমানে-সমানে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। জয় পাওয়াটা স্বাভাবিকভাবেই আমাদের পরিকল্পনার অংশ ছিল, তবে আমরা জানতাম কাজটা মোটেও সহজ হবে না। আজকের দিনে কেউ কাউকে এক বিন্দুও ছাড় দেয় না, প্রতিটি ম্যাচই খেলা হয় তুমুল গতি আর তীব্রতা নিয়ে। আমাদের চেনা ছন্দের সেই দীর্ঘ সময় বল দখলে রাখার কাজটা আজ আমাদের জন্য বেশ কঠিনই ছিল।’

তবে সব বাধা পেরিয়ে পূর্ণ পয়েন্ট পাওয়ায় স্বস্তি প্রকাশ করে অধিনায়ক যোগ করেন, ‘সব কিছুর ঊর্ধ্বে এই জয়টাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, একই সঙ্গে ছিল বেশ কঠিন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সামনের পথচলার জন্য এই জয় আমাদের মনে বড় একটা স্বস্তি দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরের রাউন্ড নিশ্চিত করা, আর প্রতিটি ম্যাচ জেতা তো সবসময়ই আমাদের পরিকল্পনায় থাকে।’

মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা

উজবেকিস্তানের সামনে শৈশবের নায়ক

কেপ ভার্দেই যেন এই বিশ্বকাপের বিজ্ঞাপন

প্রত্যাখ্যানের চিঠি থেকে বিশ্বকাপের রূপকথা

বড় দলই চ্যাম্পিয়ন হবে, নিশ্চিত আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলসহ আরও যা রেকর্ড গড়েছেন মেসি

পেনাল্টি মিসের পর অনেক রাগ হচ্ছিল, বলছেন মেসি

মেসির ইতিহাস গড়ার দিনে নকআউটে আর্জেন্টিনা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

পেনাল্টি মিস করলেন মেসি