হোম > খেলা > ফুটবল

পাঁচ কার্ড দেখেও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

ক্রীড়া ডেস্ক    

নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। ছবি: সংগৃহীত

মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা তাঁর। কিন্তু মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ এক নিয়মে সেই শাস্তি এড়িয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। ফলে আগামীকাল ভোরে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে খেলতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা।

গত ২৯ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ওই ম্যাচের ৪২ মিনিটে পঞ্চম হলুদ কার্ড দেখেন মেসি। সিনসিনাটির স্যামুয়েল গিদির সঙ্গে সংঘর্ষের পর রেফারির সঙ্গে কথা বলতে গেলে তাঁকে কার্ড দেখান ম্যাচের কর্মকর্তা। রেফারির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন মেসি।

এমএলএসের নিয়ম অনুযায়ী, নিয়মিত মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে একজন খেলোয়াড়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। তবে লিগের গুড কন্ডাক্ট বা ভালো আচরণসংক্রান্ত নিয়মে এই শাস্তি এড়ানোর সুযোগ রয়েছে।

এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচটি লিগ ম্যাচে হলুদ কার্ড না দেখলে তাঁর মোট কার্ডের হিসাব থেকে একটি কার্ড বাদ যাবে। অর্থাৎ, নির্দিষ্ট সময় পর্যন্ত শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনা না ঘটলে আগের একটি হলুদ কার্ডের প্রভাব আর নিষেধাজ্ঞার হিসাবে থাকবে না।

মেসি চলতি মৌসুমে লিগের অষ্টম, একাদশ, ২০তম, ৩১তম ও ৩৩তম রাউন্ডে হলুদ কার্ড দেখেছেন। এসব কার্ডের মধ্যবর্তী সময়ে টানা পাঁচ ম্যাচ হলুদ কার্ড না দেখায় তাঁর হিসাব থেকে দুটি কার্ড বাদ পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

তবে মেসির শৃঙ্খলাজনিত রেকর্ডে পাঁচটি হলুদ কার্ডই থাকবে। শুধু নিষেধাজ্ঞার হিসাবের ক্ষেত্রে দুটি কার্ড বাদ পড়বে। ফলে শাস্তিযোগ্য কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

এ কারণেই পাঁচটি হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে। নিয়মিত মৌসুমের শেষের আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে তাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন তারকা ফরোয়ার্ড।

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউ

ভালো নেই বাংলাদেশের সাফজয়ী অধিনায়ক রজনীকান্ত

হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড

দুই চ্যাম্পিয়ন দলের প্রীতি ম্যাচ, প্রতিমন্ত্রী খেলবেন কোন দলে

সাফে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রিতে ভাটা, এখনো অবিক্রীত ১৪ হাজার

গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, আরও জমি দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়

ব্রাজিল থেকেও ভোট পেয়েছেন মেসি, আর কারা দিয়েছেন ভোট

রোনালদোকে ফেরাতে সৌদি ক্লাবের কাছে অনুরোধ

মেসির স্মৃতিবিজড়িত মাঠে খেলবে না আর্জেন্টিনা