হোম > খেলা > ফুটবল

রিয়ালের পাওনাটা এবার বুঝিয়ে দিতে চান সালাহ 

সার্জিও রামোসের কুখ্যাত ‘ট্যাকল’টা এখনো মনে রেখেছেন মোহামেদ সালাহ। কান্না চোখে ২০১৮ সালের ফাইনালে ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়ার সেই স্মৃতি আজও চোখে ভাসে মিসরীয় ফরোয়ার্ডের। মাঠের বাইরে থেকে পুড়েছেন রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হারানোর যন্ত্রণায়।

এবার সেই পাওনাটা বুঝিয়ে দিতে চান সালাহ। গত পাঁচ বছরের নিজেদের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিশ্চিত করে লিভারপুল তারকা ইচ্ছা জানিয়েছেন, ২৮ মের ফাইনালে তিনি রিয়ালকেই প্রতিপক্ষ হিসেবে চান।

ভিয়ারিয়ালের মাঠে কাল রাতে ২ গোলে পিছিয়ে পড়েও  দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। ফাবিনহো, লুইস দিয়াজ ও সাদিও মানের গোলে ২-৩ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে অলরেডদের অগ্রগামিতা ৫-২ গোলে।

লিভারপুল তাদের কাজ ঠিকঠাক সেরে এখন প্রতিপক্ষের অপেক্ষায়। আজ রাতেই ঠিক হয়ে যাবে ফাইনালে কারা হবে অলরেডদের প্রতিপক্ষ। লিভারপুলের লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি নাকি স্প্যানিশ রিয়াল মাদ্রিদ? 

প্রিমিয়ার লিগসহ এবারের মৌসুমে একাধিকবার ম্যানসিটির সঙ্গে খেলা হয়েছে লিভারপুলের। আবারও দেখা হতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সেই সম্ভাবনা এড়িয়ে রিয়ালকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চান সালাহ। গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে চাই। সিটি অনেক কঠিন দল কিন্তু তাদের সঙ্গে আমাদের প্রতি মৌসুমেই খেলা হয়। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি রিয়ালের কথাই বলব।’

এবং প্রতিশোধের জন্যই যে রিয়ালকে চান সেটাও জানিয়ে দিয়েছেন সালাহ,‘আমরা তাদের কাছে ফাইনালে হেরেছিলাম। আমি তাদের বিপক্ষে খেলতে চাই, আশা করি এবার আমরাই জিতব।’

‘মেসির বিদায় স্মরণীয় করতে আমরা প্রয়োজনে জীবনও দেব’

ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ