হোম > খেলা > ফুটবল

রিচার্লিসনের গোলটিই বিশ্বকাপের সেরা

বিশ্বকাপে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত সাফল্য পেয়েছেন রিচার্লিসন। কাতার বিশ্বকাপের সেরা গোল হয়েছে তাঁর করা অ্যাক্রোব্যাটিক গোলটি। আজ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। 

গ্রুপ পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে বাইসাইকেল গোলটি করেছিলেন রিচার্লিসন। ম্যাচের ৭৩ মিনিটে অবিশ্বাস্য গোলটি করেছিলেন তিনি। বাঁ প্রান্ত থেকে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুসের পাস থেকে গোলটি করেছিলেন তিনি। 

ভিনিসিয়ুসের দুরন্ত পাসটি রিসিভ করে চকিতে আলতো পায়ের টোকায় বল একটু ওপরে তুলে বাইসাইকেল কিক নেন রিচার্লিসন। টটেনহাম তারকার শটটি ঠেকানোর উপায় জানা ছিল না ম্যাচে সার্বিয়ার হয়ে ‘চীনের মহাপ্রাচীর’ হয়ে দাঁড়ানো গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচের কাছে। দলের অন্য গোলটিও করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। 

সমর্থকদের ভোটে টুর্নামেন্টের সেরা গোল নির্বাচনের জন্য ১০ গোল নির্বাচন করেছিল ফিফা। এ তালিকায় জায়গা পেয়েছিল পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের ড্রিবলিং ও মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেজের গোলও। তবে সতীর্থ ও প্রতিপক্ষের ফুটবলারদের গোলকে ছাড়িয়ে গেছে রিচার্লিসনের অনিন্দ্যসুন্দর গোল। তাঁর গোলকে বিশ্বকাপের সেরা গোল নির্বাচন করেছেন ফুটবল সমর্থকেরা।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ