হোম > খেলা > ফুটবল

হাসপাতালে বাফুফে সভাপতি সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসপাতালে ভর্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। হৃদযন্ত্রের সমস্যায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।

৭০ বছর বয়সী সালাউদ্দিনের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ার কথা জানা গেছে। এমন পরিস্থিতিতে সাধারণত বাইপাস সার্জারিকে প্রধান চিকিৎসা ধরে নেওয়া হয়। তবে বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার এক প্রকার ঝুঁকিও। তাঁর স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে সালাউদ্দিনের পরিবার। বাফুফে সভাপতির সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন নিয়ে ভাবছে বাফুফে।

আগামীকাল সালাউদ্দিনের আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রায় দশ বছর আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আবারও সেই হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘদিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাফুফে সভাপতি।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ