হোম > খেলা > ফুটবল

রেফারিকে দুষলেন চেলসি কোচ

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এগিয়ে থেকেও এই ড্রয়ে কিছুটা হতাশ চেলসি কোচ থমাস টুখেল। বিশেষ করে রাইটব্যাক রিস জেমসের লাল কার্ড মানতে পারছেন না টুখেল। জেমসের ঘটনায় পেনাল্টি গোলে সমতায় ফিরেছিল লিভারপুল। রেফারির এই সিদ্ধান্ত হতাশ করেছে টুখেলকে। 

ম্যাচের ২২ মিনিটে জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ১ গোল হজম করেও বলের দখল নিজেদের কাছেই বেশি রেখেছিল লিভারপুল। তবে কোনোভাবেই গোলের দেখা মিলছিল না। প্রথমার্ধের একদম শেষ দিকে জটলার মধ্যে উইঙ্গার সাদিও মানের এক শট গোললাইনে দাঁড়িয়ে থেকে আটকাতে গিয়েই ভজকট পাকিয়ে ফেলেন চেলসির রাইট উইংব্যাক জেমস। 

মানের শট ঊরু হয়ে হাতে লাগে জেমসের। বল যে শুধু তাঁর হাতে লেগেছে তা নয়। উল্টো বলকে ঠেলে সামনে পাঠিয়ে দিতে চেয়েছিলেন চেলসির এই রাইট উইংব্যাক। ভিএআরের সহায়তা নিয়ে রেফারি অ্যান্থনি টেইলর পেনাল্টি দেন। একই সঙ্গে লাল কার্ড দেখিয়ে বের করে দেন জেমসকে। 

এ ঘটনায় রেফারিকেই দুষলেন টুখেল। বলেছেন, ‘সিদ্ধান্তটা আমি বুঝতে পারছি, আমি বলছি না, এটা ঠিক ছিল না। কিন্তু শুধু ছবি দেখে যেভাবে রেফারি সিদ্ধান্ত দিয়েছে, সেটা পুরো ব্যাপারটা তুলে ধরে না। আমরা বেঞ্চ থেকেই দেখেছি বল তার (জেমসের) ঊরু হয়ে এসেছে। কিন্তু হাতে লাগাটা ইচ্ছাকৃত ছিল না। আমি ভিএআরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা আরও কিছুক্ষণ আশা করেছিলাম।’ 

চেলসি দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে লিভারপুল। টুখেলের ভাষ্য, ‘হঠাৎ করে সব বদলে যায়।’ তবে দশজনের দল নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরে খুশিও লুকাতে পারেননি টুখেল। বলেছেন, ‘আমি দলকে হয়তো বেশি প্রশংসা করিনি। কিন্তু এটা তো সবাই জানে, ইতিহাদ আর অ্যানফিল্ড থেকে জিতে ফেরা কতটা কঠিন।’ 

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ