হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের মাঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ পতাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসরায়েলের আক্রমণে কাঁপছে ফিলিস্তিনের গাজা। ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে বিশ্বজুড়ে মুসলিমরা এককাট্টা হয়েছেন। যখন যেখানেই পারছেন ফিলিস্তিনের মুক্তির দাবি। 

খেলাধুলার সঙ্গে রাজনীতির কোনো যোগ না থাকলেও ইদানীং সময়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন খেলার মাঠে জোরদার হয়েছে ফিলিস্তিনের মুক্তির দাবি। তেমনই এক দাবিতে ‘ফ্রি প্যালেস্টাইন’ পতাকা আজ উড়ল বসুন্ধরা কিংস অ্যারেনায়। 

কিংস অ্যারেনায় বিশ্বকাপ প্রাকবাছাইয়ের দ্বিতীয় পর্বে মুখোমুখি বাংলাদেশ-মালদ্বীপ। বাছাইপর্বে খেলতে হলে জিততেই হবে বাংলাদেশকে। ফুটবল দলকে সমর্থন দিতে কিংস অ্যারেনায় হাজির সাত হাজারেরও বেশি দর্শক। 

এমন কোনো উৎসাহী দর্শকরাই আজ গ্যালারিতে এনেছিলেন ফ্রি প্যালেস্টাইন পতাকা। দুই দলের জাতীয় সংগীতের সময় কিছুক্ষণ দেখাও গেছে এই পতাকা। যদিও ম্যাচ কমিশনারের আপত্তিতে পতাকা নামাতে বাধ্য হয়েছেন সেই দর্শকেরা।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ