হোম > খেলা > ফুটবল

ছাদখোলা বাসে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের উদ্‌যাপন, আর্জেন্টিনাকে খোঁচা

ক্রীড়া ডেস্ক    

ছাদখোলা বাসে শিরোপা নিয়ে উদযাপন করেছে স্পেন ফুটবল দল। ছবি: সংগৃহীত

স্পেনে এখন উৎসবের আমেজ। আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ কি এত সহজে শেষ হয়! গতকাল দেশে ফেরার পর স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রদ্রি-মার্ক কুকুরেয়াররা বিমানবন্দরে ছবি তুলেছেন। দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনাও। এই সংবর্ধনায় আর্জেন্টিনা দলকে খোঁচা দিয়েছে স্পেন ফুটবল দল।

চ্যাম্পিয়ন স্পেন দল গতকাল ছাদখোলা বাসে পুরো মাদ্রিদ শহর ঘুরেছে। এই উদ্‌যাপনের সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। পারেদেস এবং গাভির মধ্যে একটি বক্সিং ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন স্পেনের ফুটবলাররা। ফাবিয়ান রুইস এবং লামিন ইয়ামাল একটি কার্ডবোর্ডের সাইনবোর্ড নিয়ে উদযাপন করছিলেন। সেখানে লেখা ছিল, ‘পারেদেস বনাম গাভির সপ্তম বর্ষের সন্ধ্যা।’ ইয়ামাল এই বার্তাটি প্রদর্শন করেছেন। বার্সা তারকা ফরোয়ার্ড বলতে থাকেন, ‘দেখা হবে, দেখা হবে।’

স্পেনের ফুটবলারকে গলা চেপে ধরেছিলেন লেয়ান্দ্রো পারেদেস। ছবি: এএফপি

শুধু পারেদেসকে ব্যঙ্গ করেই থেমে থাকেনি স্পেন ফুটবল দল কুকুরেয়া এখানে আরও এক ধাপ এগিয়ে। আর্জেন্টাইন শিল্পী ডুকি এবং বিজারাপের একটি গানের সঙ্গে মঞ্চে উঠে আসেন এবং গলা ফাটিয়ে গান গেয়েছেন কুকুরেয়া। এই কুকুরেয়া যুক্তরাষ্ট্রের মাঠে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন। গত বছর পিএসজিকে হারিয়ে চেলসি জিতেছিল ক্লাব বিশ্বকাপের শিরোপা। চেলসির শিরোপা জয় মাঠ থেকে উদ্‌যাপন করেছিলেন কুকুরেয়া। এবার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন কুকুরেয়া।

উদযাপনের সময় লেয়ান্দ্রো পারেদেসকে নিয়ে ব্যঙ্গ করে স্পেন ফুটবল দল। ছবি: সংগৃহীত

নিউজার্সিতে পরশু রাতে ফাইনালে পারেদেস মূল ম্যাচেই একটি হলুদ কার্ড দেখেছিলেন। রানার্সআপ হওয়ার পর তাঁর মেজাজ আরও বিগড়ে যায়। এরিক গার্সিয়ার গলা চেপে ধরেছিলেন। তারপর আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের মধ্যে হট্টগোল বেড়ে গিয়েছিল। এমনকি পারেদেস চেপে ধরেছিলেন গাভির গলাও। যদিও এক লাইনসম্যান ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন।

ফাইনাল শেষে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ঘুষি মেরেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার দানি অলমোকে। ম্যাচ-পরবর্তী সহিংসতার ঘটনায় ফিফা তদন্ত করবে বলে স্কাই স্পোর্টস নিউজের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল।

ফাইনালের রাতেই বুয়েনস এইরেসে পুলিশের সঙ্গে ফুটবল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে লিওনেল মেসি-রদ্রিগো দি পল ইন্টার মায়ামির হয়ে খেলবেন বলে দেশে ফেরেননি।

১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়। এটাও তদন্ত করবে ফিফা।

‘ফিফা ফুটবলকে ধ্বংস করছে’

আর্জেন্টিনার ফুটবলপ্রধানের সঙ্গে বসছেন স্কালোনি, কী সিদ্ধান্ত আসছে

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

বিশ্বকাপ ফাইনালে হারের পর দেশে ফিরলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি

তবু কেন বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে

‘আর্জেন্টিনার বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে’

মেসিকে জড়িয়ে ধরেছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কও

আট বছর পর বাংলাদেশে হচ্ছে সাফ, সূচি প্রকাশ

‘মেসি তো সব সময় নাম্বার ওয়ান’