হোম > খেলা > ফুটবল

সাবিনাদের সাফল্যে খুশি মুশফিক-তাসকিনরাও

নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও। সামাজিক মাধ্যমে সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা। নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। 

প্রিয় বোনদের অভিনন্দন
মুশফিকুর রহিম  
‘আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় আমাদের প্রিয় বোনদের জানাই অনেক  অভিনন্দন। তোমাদের সবাইকে নিয়ে সত্যিই খুব গর্বিত। সকল খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফদের স্যালুট জানাচ্ছি।’  

‘ইয়েস! ইতিহাস’
তাসকিন আহমেদ
‘ইয়েস! ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ। অভিনন্দন মেয়েরা।’ 

‘মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস’
লিটন দাস  
‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস।’ 

‘অভিনন্দন আমাদের মেয়েদের’
মেহেদী হাসান মিরাজ
‘নেপালকে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ। অভিনন্দন আমাদের মেয়েদের।’ 

আর বিসিবি লিখেছে, ‘ইতিহাস সৃষ্টিকারীদের অসংখ্য অভিনন্দন। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন  বাংলাদেশ নারী দল। সাফ চ্যাম্পিয়নশিপ।’ 

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

ইতিহাস গড়ে নকআউটে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর তিনে তিন

মেসির জন্মদিন উদ্‌যাপনে থাকলেন রাঁধুনিও, সবার গায়ে বিশেষ টি-শার্ট

‘আমাদের আদর্শ ফিরে এসেছে’

গ্রুপের সব ম্যাচে ভিনির গোল ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ইঙ্গিত দিচ্ছে

কোচকে ভুল প্রমাণ করে বিশেষ উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

জয়ে ‘তৃপ্ত’ আনচেলত্তি নেইমারকে নিয়ে যা বললেন

ঘুরে দাঁড়ানো জয়ে নকআউটে মরক্কো

নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

অবশেষে মাঠে নামলেন নেইমার