হোম > খেলা > ফুটবল

আবার হাসপাতালে পেলে

আবার হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। ব্রাজিল কিংবদন্তি গত সপ্তাহেই ছাড়া পেয়েছিলেন হাসপাতাল থেকে৷ তিন দিন না পেরোতেই শুক্রবার আবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হতে হয়েছে তাঁকে। 

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, এসিডিটি সমস্যায় পেলেকে আইসিইউতে নেওয়া হয়েছে। গত সপ্তাহে কোলনে টিউমার অপসারণ করা হয়েছিল তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তির। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ৮০ বছর বয়সী পেলে ইনস্টাগ্রামে হাসিমুখে একটা ছবি দিয়ে লিখেছিলেন, '৯০ মিনিট+অতিরিক্ত সময়।' 

পেল হয়তো বলতে চেয়েছেন, জীবনের ম্যাচটা ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে চলে এসেছে তাঁর। সময় যেটাই হোক, তাঁর ভক্তরা চাইবেন, এ যাত্রাও হাসপাতাল থেকে ফুটবল কিংবদন্তি ঘরে ফিরবেন  হাসিমুখে।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ