হোম > খেলা > ফুটবল

বাফুফের ভবন সংস্কারে খরচ হবে ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবন সংস্কারের জন্য দুই কোটি টাকা ব্যয় হিসেবে পাচ্ছে বাফুফে। এই পুরো অর্থটা তারা পাবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে। বাফুফের নির্বাহী কমিটির বৈঠক শেষে গতকাল এমনটা জানিয়েছেন বাফুফের বর্তমান কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু। 

মূলত ফিফার গোল প্রজেক্টের আওতায় মতিঝিল-আরামবাগে বাফুফে ভবন নির্মাণ করা হয়। প্রায় দেড় যুগ পর সেই ভবনের সংস্কার করা হবে। এ প্রসঙ্গে রুপু বলেন, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশনের একটা বাজেটের মাধ্যমে আমাদের ভবনের সংস্কার কার্যক্রম হবে। সংস্কারের পাশাপাশি সুন্দর মিডিয়া সেন্টারও নির্মাণ হবে। যা আপনাদের অনেক দিনের দাবি ছিল।’ 

সভায় ১৩৩ জন কাউন্সিলরের ভোটার তালিকা অনুমোদিত হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশন গঠন এবং আপিল কমিশন গঠন করা হয়েছে।

একই দিনে মিডিয়া সেন্টার নির্মাণের বিষয়টিও অনুমোদন দেওয়া হয়। যদিও মিডিয়া সেন্টার ও বাফুফে ভবন সংস্কার খাতে এএফসির বরাদ্দ আগেই ছিল। কাগজপত্রের কিছু জটিলতার জন্য এত দিন এটি আটকে ছিল।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ