হোম > খেলা > ফুটবল

দেখে নিন রোনালদো-জর্জিনার সংগ্রহে থাকা ৫.৫ মিলিয়ন পাউন্ডের হীরা-জহরত

মাঠে ও মাঠের বাইরে একই রকম দাপুটে জীবনে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরে রোনালদোর গাড়ি সংগ্রহের কথা আমরা সবাই জানি। শুধু গাড়িই নয়, হীরা-জহরত সংগ্রহেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদো ও তাঁর প্রেমিকা জর্জিনার সংগ্রহে থাকা হীরা-জহরতের মূল্য প্রায় ৫.৫ মিলিয়ন পাউন্ড।

সম্প্রতি রোনালদোর সংগ্রহে থাকা হীরা-জহরত ও মণিমুক্তার হিসাব কষেছেন জুয়েলারি বিশেষজ্ঞ স্টিভেন স্টোন। যেখানে আছে ৬ লাখ পাউন্ডের এংগেজমেন্ট রিং থেকে শুরু করে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডের ফ্রাঙ্ক মুলার ঘড়িও। স্টোনের বিশ্বাস, সব মিলিয়ে এই সংগ্রহশালার মূল্য হতে পারে ৫.৫ মিলিয়ন পাউন্ড। 

দামি সব জুয়েলারিতে বিভিন্ন সময়ে সামনে আসতে দেো যায় জর্জিনাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক সময় নিজেকে হীরা-জহরতে মুড়িয়ে ছবি দেন তিনি। তাঁর জীবন নিয়ে বানানো ডকুমেন্টারি ‘আই এম জর্জিনা’র প্রোমোতে জর্জিনাকে দেখা গেছে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের ডায়মন্ড সেটে। সেখানে ছিল দর্শনীয় নেকলেস, কানের দুল ও আংটি।

আরেকটি ছবিতে দেখা গেছে জর্জিনাকে ফটোশুট করতে, যেখানে জর্জিনা একটি ব্রেসলেট পরেছিলেন। স্টোনের বিশ্বাস, সেই ব্রেসলেটের দাম প্রায় ১ মিলিয়ন পাউন্ড। এর আগে ২০২১ সালে জর্জিনাকে এংগেজমেন্ট রিং উপহার দিয়েছিলেন রোনালদো, যার মূল্য ছিল ৬ লাখ পাউন্ড। এমন অসংখ্য দামি বিলাসবহুল হীরা-জহরত সংগ্রহে আছে জর্জিনার।

রোনালদো নিজেও হীরা-জহরত পরতে পছন্দ করেন। শুরুর দিকে প্রথমবার তাঁকে পরতে দেখা গিয়েছিল ১৫ হাজার পাউন্ডের হীরার কানের দুল। সাম্প্রতিক বছরগুলোয় হীরা-জহরত মোড়ানো দামি সব ঘড়ি পরতে দেখা গেছে রোনালদোকে। ২০১৮ সালে জুভেন্টাসের হয়ে যখন ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন, তখন তার হাতে ছিল ১ দশমিক ২ মিলিয়ন মূল্যের ফ্রাঙ্ক মুলারের ঘড়ি। সামনের দিনগুলোতে রোনালদো-জর্জিনার এই সংগ্রহ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন:

পেনাল্টি মিসের হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

নোংরা ফুটবল কেন, ফরাসি সৌরভই ছড়াবেন এমবাপ্পেরা

রোমাঞ্চের আভাস দিচ্ছে স্পেন-পর্তুগাল

ফুটবল কতটা আপন করে নিচ্ছেন মার্কিনরা

বিশ্বকাপ না জিতলে ছোট হয়ে যাব না, বলছেন রোনালদো

আবারও ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার, এক পরিবর্তন

লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের ফুটবলারের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দের ফুটবলারদের রাজকীয় বরণ

হাইড্রেশন ব্রেক কি কোচদের নতুন অস্ত্র