হোম > খেলা > ফুটবল

র‍্যাঙ্কিংয়ে চার ধাপ নামল বাংলাদেশ 

গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তার প্রভাবটাও পড়ল এবার র‍্যাঙ্কিংয়ে। আগস্ট মাসে ফিফার হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের।   

ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৮। বিশ্বকাপ বাছাইপর্ব খেলার সময় বাংলাদেশ দলের র‍্যাঙ্কিং ছিল ১৮৪। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি সবার চেয়ে এগিয়ে আছে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশটির র‍্যাঙ্কিং ১০৫। মালদ্বীপ আছে ১৫৮তম স্থানে। নেপালের র‍্যাঙ্কিং ১৬৮। 

বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে অবশ্য কোনো পরিবর্তন ঘটেনি। বেলজিয়াম যথারীতি শীর্ষেই আছে। দুইয়ে উঠে এসেছে কোপার রানার্সআপ ব্রাজিল। তিন নেমে গেছে ফ্রান্স। সাত থেকে পাঁচে উঠে এসেছে ইউরোজয়ী ইতালি। দুই ধাপ উন্নতিতে আট থেকে ছয় নম্বরে এসেছে কোপাজয়ী আর্জেন্টিনা।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ