হোম > খেলা > ফুটবল

বেশি গোল করার কথা কল্পনাও করেননি নেইমার

মাঠ বা মাঠের বাইরে কোথাও সময়টা ভালো যাচ্ছে না নেইমার। একের পর এক দুঃসংবাদ শুনছেন তিনি। এত হতাশার মধ্যেও পেলেন এক পুরষ্কার। 

দ্বিতীয়বারের মতো এবার আয়োজন করা হয়েছে ‘ফুই ক্লিয়ার অ্যাওয়ার্ড’। গত পরশু রিও ডি জেনেইরোর হোটেল কোপাকাবানা প্যালেসে হয়েছে এই পুরস্কার অনুষ্ঠান। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের পুরস্কার পেয়েছেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচ খেলে নেইমার করেছেন ৭৭ গোল ও অ্যাসিস্ট করেছেন ৫৬ গোলে। ৭৭ গোল করে নেইমার, পেলে দুজনেই ব্রাজিলের জার্সিতে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে। অনুষ্ঠানে নেইমার বলেন, ‘এখানে আসা সম্মানের। মৌসুমের শুরুটা বেশ ভালো হয়েছিল। তারপরই পড়লাম চোটে। খেলা বন্ধ হয়ে গেল ও ফিরতে আমি বেশ কষ্ট করলাম।’ এরপর ফুই ক্লিয়ারকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পোস্ট করেছেন, ‘ব্রাজিলের হয়ে খেলাই ছিল স্বপ্ন। এত গোল করার কথা কখনো কল্পনাও করতে পারেননি।’ 

নেইমার ছাড়াও পুরস্কার পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এডেরসন, রিচার্লিসনরা। ২০২২-২৩ মৌসুমে ইউরোপে গোল ও অ্যাসিস্ট করার পুরস্কার হিসেবে পেয়েছেন ‘পেলে পুরস্কার।’ এছাড়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুর্দান্ত গোলকিপিং করার পুরস্কার পেয়েছেন এডেরসন। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক ইন্টার মিলানের বিপক্ষে দুর্দান্ত কিছু সেইভ করেছেন। বিদেশে সুন্দর গোলের পুরস্কার পেয়েছেন রিচার্লিসন। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করেন রিচার্লিসন। 

আন্তর্জাতিক ফুটবলে নেইমার সর্বশেষ খেলেছেন কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে সেখানেই থেমে যায় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। এরপর এ বছরের ১৯ ফেব্রুয়ারী লিলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে এটাই তাঁর সর্বশেষ ম্যাচ।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ