হোম > খেলা > ফুটবল

পিছিয়ে পড়ে তেলেবেগুনে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও মায়োর্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। আগের রাতে তলানির দল কাদিজকে তাদেরই মাঠে ৪-০ ব্যবধানে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সিংহাসনে বসেছিল জাভির শিষ্যরা। রবিবার সন্ধ্যায় শতভাগ জয়ের ধারা ধরে রেখে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। 

৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল লস ব্লাঙ্কোসরা। লি কাংয়ের ক্রস থেকে হেডে জাল খুঁজে নিয়ে মায়োর্কোকে এগিয়ে দেন ভেদাত মুরিকি। এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠে স্প্যানিশ জায়ান্টরা।  রিয়াল গোল শোধ দেয় বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত স্ট্রাইকে সমতায় ফেরে আনচেলত্তির দল। 

দ্বিতীয়ার্ধে মায়োর্কার জালে আরও তিন গোল দেয় রিয়াল। ৭২ মিনিট রদ্রিগোর পাসে ব্লাঙ্কোসদের ব্যবধান বাড়ান তাঁর স্বদেশি ভিনিসিয়াস জুনিয়র। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়াল পরের দুই গোল পায় অন্তিম মুহূর্তে। ৮৯ মিনিটে দানি কারভাহালের অ্যাসিস্টে রদ্রিগোর গোলের চার মিনিট পর আন্তনিও রুদিগারের দুর্দান্ত ভলি—রিয়ালের জার্সিতে জার্মান ডিফেন্ডারের এটি প্রথম গোল।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ