হোম > খেলা > ফুটবল

সাবিনাদের ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা পাপনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ পারিশ্রমিক পান না বাংলাদেশ নারী  ফুটবলরারা। নেপালে সাফ জয়ের পর বাফুফের কাছ থেকে ভালো উপহার ও বোনাসের দাবি করতেই পারেন শিরোপাজয়ী মেয়েরা। তবে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গতকালও বোনাসের ঘোষণা দিতে পারেননি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন, তাঁরা ৫০ লাখ টাকার বোনাস দেবেন সাবিনাদের। 

আজ দুপুরে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ীদের বোনাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। সেখানে বিসিবির সভাপতি পাপন বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সে ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই প্রচেষ্টায় আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলকে ৫০ লাখ টাকার বোনাস ঘোষণা করছি। কোনো সন্দেহ নেই, সাফ জয় দেশের সব খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।’

সাফজয়ী বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে কাঠমান্ডু থেকে রওনা দিয়েছেন। আজ দুপুর ২টার মধ্যেই তাঁদের দেশে এসে পৌঁছার কথা।

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন ইতিহাস

ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অন্তিম মুহূর্তের গোলে হারল যুক্তরাষ্ট্র

নকআউটে ব্রাজিলকে পেয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল বললেন জাপানের কোচ

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

জাপান-সুইডেন ম্যাচ ড্রয়ের পর নকআউটে কাকে পেল ব্রাজিল

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরি কোস্টের ইতিহাস

আসতেকাতেই তাঁর শুরু আসতেকায় শেষ

এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ আজ বোস্টনে

ভিনির রাতে সাম্বার তালে নকআউটে ব্রাজিল

বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল সুইডেন