হোম > খেলা > ফুটবল

পারিশ্রমিক বাড়ছে সাবিনাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান গেমস সামনে রেখে অনুশীলন চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের। এশিয়াডকে ঘিরে কঠোর অনুশীলনের মাঝে সুখবর নারী দলে। বেতন-ভাতাসহ সাবিনা খাতুনদের দাবিদাওয়ার চাহিদা মেনে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বেতন-ভাতা বৃদ্ধি, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবিতে বাফুফেকে ‘আলটিমেটাম’ দিয়েছিলেন নারী ফুটবলাররা। নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার পর ছুটিতে যাওয়ার আগে লিখিতভাবে নিজেদের দাবির কথা জানিয়ে গিয়েছিলেন তাঁরা। ছুটি শেষে এখন অনুশীলনে ব্যস্ত সাবিনারা। এর ফাঁকেই জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে তাঁদের দাবির বিষয়ে আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আলোচনা শেষে ফুটবলারদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক ফুটবলার। 

অধিনায়ক সাবিনা খাতুনের ২০ হাজার, জাতীয় দলের বাকি ফুটবলারদের বেতন ১০ হাজার টাকা। বাফুফের প্রস্তাবিত কাঠামোতে বেতন দ্বিগুণের বেশি বলে জানিয়েছেন সেই ফুটবলার। তবে বেতন বাড়লে সেটি কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় আছে দলের কারও কারও। আজকের পত্রিকাকে এক ফুটবলার বলেছেন, ‘দাবি তো মেনেছে, কিন্তু কী হয়, সেটাই দেখা যাক।’ মেয়েদের দাবির বিষয়টি নিয়ে বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। ৪-৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’ 

নারী ফুটবলারদের সঙ্গে বৈঠক নিয়ে কাজী সালাউদ্দিন শুধু এটুকুই বললেন, ‘ওদের কিছু চাহিদা ছিল, আমরা সেটা শুনেছি।’ এশিয়াডের আগে ছেলেদের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিলেন নারী দলের কোচ সাইফুল বারী টিটু। টিটুর সেই প্রস্তাবে রাজি নন কিরণ। এশিয়াডের আগে নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবেন নারী ফুটবলাররা। আর অনুমতি ছাড়া সাতক্ষীরায় স্থানীয় টুর্নামেন্ট খেলায় ৮ নারী ফুটবলারকে মৌখিক সতর্ক করেছে বাফুফে।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ