হোম > খেলা > ফুটবল

পিএসজিতেই থাকছেন নেইমার

ঢাকা: নেইমারের প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকা না–থাকা নিয়ে কত কথাই হলো গত কিছুদিনে। তাঁর বার্সেলোনায় আসা–না আসা নিয়ে অনেক গুঞ্জনই ছড়িয়েছে। জলটা অবশ্য বেশি দূর গড়ায়নি। সব গুঞ্জন উড়িয়ে নেইমারের পিএসজিতে থেকে যাওয়া অনেকটাই নিশ্চিত। আজ প্যারিসের ক্লাবটির সঙ্গে আরও চার বছর থেকে যাওয়ার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন নেইমার।

পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২২ গ্রীষ্মে। এরই মধ্যে বার্সায় ফেরা নিয়েও চলছিল গুঞ্জন। সেই গুঞ্জনের ডালাপালা বেশি ছড়াতে দেননি নেইমার ও তাঁর ক্লাব। ২০২৬ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন নেইমার।

নেইমারের পুরনো নীড় বার্সায় ফেরা নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। ২০১৭ সালে পিএসজিতে আসার পর গত পাঁচ বছরে বার্সায় ফেরার ব্যাপারে গুঞ্জন একাধিকবার উঠেছিল।

নেইমারের পিএসজিতে থাকায় বড় উপকার হলো রিয়াল মাদ্রিদের। নেইমারের মতো কিলিয়ান এমবাপ্পেরও চুক্তির মেয়াদ শেষ হতো আগামী গ্রীষ্মে। এমবাপ্পেকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে লস ব্লাঙ্কোসরা। পিএসজি এক সঙ্গে দুই তারকা খেলোয়াড় ধরে রাখবে না, সেটা বোঝাই যাচ্ছিল। এখন যেহেতু নেইমারকে তারা রেখে দিচ্ছে, সুযোগটা কাজে লাগিয়ে এমবাপ্পেকে রিয়াল যে দলে ভেড়াবে না, তা কে বলতে পারে!

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ