হোম > খেলা > ফুটবল

১৩ নভেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ

শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের মাস। আর ১৫ দিন পরই শুরু হবে কাতার বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের উন্মাদনায় মাততে স্কোয়াড গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। তবে বিশ্বকাপে কোন ফুটবলারের খেলার স্বপ্ন ভেঙে যাবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বরের মধ্যে। ফিফা জানিয়েছে, এই তারিখের মধ্যেই স্কোয়াড ঘোষণা করতে হবে।

অবশ্য স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে বাদ যাওয়ার আগেই বিশ্বমঞ্চ থেকে হারিয়ে যাচ্ছেন অনেক তারকা ফুটবলার। কেননা, এবারের বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ফুটবলারদের চোটের মিছিল যেন ততই বাড়ছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের। ইতিমধ্যে তারা পল পগবা, অ্যান্তোনিও কন্তে, রাফায়েল ভারানের মতো তারকাদের হারিয়েছে। অন্যান্য দলও আছে ঝুঁকির মধ্যে। ক্লাব ফুটবলের ম্যাচে আরও বেশ কিছু তারকা চোটে পড়েছেন।

প্রথম দল হিসেবে দুই দিন আগে এবারের বিশ্বকাপের দল ঘোষণা করেছে জাপান। ধীরে ধীরে অন্যান্য দলের স্কোয়াডও আসবে নিশ্চয়ই। তবে সেটা অবশ্যই দিতে হবে ১৩ নভেম্বরের মধ্যে। বিশ্বকাপের ৩২ দলকে বিষয়টি জানিয়ে দিয়েছে ফিফা।

এই সময়ের মধ্যে প্রতিটি দলকে ২৬ জন ফুটবলার নিয়ে সাজাতে হবে স্কোয়াড। তালিকায় বাধ্যতামূলক রাখতে হবে তিনজন গোলকিপার। দল ঘোষণার পর কোনো ফুটবলার চোটে পড়লে বদলি খেলোয়াড় নেওয়া যাবে স্কোয়াডে। এর জন্য ফিফার অনুমতি লাগবে। আর তা অবশ্যই দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ