হোম > খেলা > ফুটবল

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

আজকের পত্রিকা ডেস্ক­

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান! বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলার আর জাতীয় দলের জন্য হাভিয়ের কাবরেরাকেই রেখে দিয়েছে বাফুফে। আজ ফেডারেশন ভবনের সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

নতুন চুক্তি অনুযায়ী জামাল-মোরসালিনদের কোচ হিসেবে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন কাবরেরা। অন্যদিকে বাটলার সাবিনাদের দায়িত্বে থাকবেন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর অবধি। এ বিষয়ে বাবু বলেন, ‘বাফুফে সভাপতি সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী প্রায় দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে থাকবেন বাটলার। আর কাবরেরা জাতীয় দলের দায়িত্ব পালন করবেন আগামী বছরের এপ্রিল পর্যন্ত।’

এর আগে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বাটলার ও কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তি নবায়ন নিয়ে বাফুফে তখন স্পষ্ট করে কিছু জানায়নি। তবে এই দুজনের বদলি খুঁজেও শেষ পর্যন্ত যোগ্য কাউকে না পাওয়ায় তাদেরই লম্বা সময়ের জন্য রেখে দিয়েছে ফেডারেশন।

মূলত মেয়েদের ২০২৬ সাফকে সামনে রেখেই বাটলারকে দায়িত্ব দিয়েছে বাফুফে। তার আগে জুনে তাদের এশিয়ান কাপের বাছাই। সেটির প্রস্তুতিও যাতে ভালো হয় সে জন্য সাফজয়ী এই কোচের আস্থা বাফুফের। এ দিকে গত তিন বছর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা কাবরেরা সেভাবে সফল না হলেও দলের সামগ্রিক উন্নতির জন্য তাঁকে আরেকবার সুযোগ দিল ফেডারেশন।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক