হোম > খেলা > ফুটবল

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

ক্রীড়া ডেস্ক    

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সৌজা। ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।

ক্যাথলিন দুই বছর ধরে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ১৭ ফেব্রুয়ারি আল নাসর নারী ফুটবল টিম নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে সৌদি ক্লাবটি লিখেছে, ক্যাথলিন সৌজার জীবনের বিশেষ মুহূর্তটি সকলের সঙ্গে শেয়ার করছি। তিনি ইসলাম কবুল করেছেন। সৃষ্টিকর্তা তাঁর হৃদয় শান্তি ও স্নিগ্ধতায় পূর্ণ করুন। এই প্রার্থনা রইল।

আল নাসর গত মঙ্গলবার যে ভিডিওতে সৌজার ইসলাম কবুলের কথা বলেছে, সেখানে তিনি কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ব্রাজিলের এই তারকা নারী ফুটবলার বলেন, ‘সঠিক পথ খুঁজছিলাম আর আমি নিজে একটি উন্নত সংস্কার গ্রহণ করতে চেয়েছিলাম।’

ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন মূলত একজন ডিফেন্ডার। বেইক্সাদা সান্তিস্তায় বেড়ে উঠেছেন। পরে ফুটসালে ক্যারিয়ার শুরু করেন। প্রতিযোগিতামূলক ফুটবলে বোর্দো, ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ, আল নাসর—এখন পর্যন্ত এই চার ক্লাবের হয়ে তিনি খেলেছেন। বর্তমানে ক্যাথলিন আল নাসর ফুটবল দলের অধিনায়ক। ২০১৮ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় ক্যাথলিনের। ২০১৯ নারী ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন তিনি।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ