হোম > খেলা > ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কিছুই করার নেই কনমেবলের

সেপ্টেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচটি স্থগিত হয় করোনা জটিলতায়। সেই ম্যাচটির ভাগ্যে কী আছে, এখনো নিশ্চিত নয়। যদিও তখন জানা গিয়েছিল, কনমেবেলের নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাকে জয়ী ঘোষণা করা হবে।
 
ব্রিটিশ সরকারের লাল তালিকাভুক্ত দেশগুলোর একটি ব্রাজিল। ইংল্যান্ড থেকে সরাসরি ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে বাধা দেন স্বাস্থ্য কর্মকর্তারা। স্বাস্থ্য কর্মকর্তাদের বাঁধার মুখে সাও পাওলোতে ম্যাচের সাত মিনিটের মাথায় বাতিল হয়ে যায় ম্যাচটি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি ছিল, কোয়ারেন্টিনের নিয়ম ঠিকঠাক মানেননি সেই চার আর্জেন্টিনা খেলোয়াড়। 

দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবেলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ অবশ্য এখনো ম্যাচটি খেলানোর পক্ষে। এক সাক্ষাৎকারে ডমিঙ্গেজ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ম্যাচটি মাঠেই সমাধান হওয়া উচিত।’ অবশ্য পরে তিনি যোগ করেন, এই সিদ্ধান্ত কনমেবেলের হাত নেই। 

এদিকে ফিফা এখনো ঠিক করতে পারেনি ম্যাচটি আদৌ হবে কি না। মেসি-নেইমারদের স্থগিত ম্যাচটির ভবিষ্যত এরকম ফিফার হাতেই ছেড়ে দিয়েছেন কনমেবেলের সভাপতি ডমিঙ্গেজ।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ