হোম > খেলা > ফুটবল

চেলসিই কি সালাহর নতুন ঠিকানা

ঢাকা: নতুন মৌসুম শুরু হওয়ার আগেই জমে ওঠে গুঞ্জনের বাজার। কে থাকছেন, কে যাচ্ছেন এই গুঞ্জনে দলগুলো টাকা-পয়সার অঙ্ক মেলাতে ব্যস্ত থাকে। মেসি–রোনালদোর পর এবার আলোচনায় এসেছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড এবং তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে টমাস টুখেলের চেলসি।

৩৩ ম্যাচে ২০ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে সালাহ। এই পরিসংখ্যান বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের তেমন উপকারে আসছে না। প্রিমিয়ার লিগ জয় দূরে থাক, আগামী মৌসুমে অলরেডরা চ্যাম্পিয়নস লিগ খেলতে পারে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। ২০২৩ সালে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও নবায়নের ব্যাপারে কথা বলেনি লিভারপুল। চেলসি তাই সংক্ষিপ্ত তালিকায় রেখেছে মিশরীয় ফরোয়ার্ডকে।

চেলসি কোচ টুখেল স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এক মৌসুমে ২০ গোল করা স্ট্রাইকার কটা দলে আছে বলেন। চেলসি এমন তারকা খেলোয়াড় সব সময় কেনে।’

২০১৭ থেকে লিভারপুলে খেলছেন সালাহ। অলরেডদের হয়ে গোলের সেঞ্চুরির কাছাকাছি আছেন এই ফরোয়ার্ড। ১৫৪ ম্যাচে করেছেন ৯৫টি গোল। হয়তো লিভারপুলের হয়ে ১০০টি গোল করেও ফেলবেন। কিন্তু লিভারপুলের জার্সিতে এবারই তাঁর শেষ কি না, সে গুঞ্জনও জোরাল।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ