হোম > খেলা > ফুটবল

৩৬ দিন পর আনুষ্ঠানিকভাবে ছোটনকে বিদায় জানাল বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের পদ থেকে ২৮ মে ইস্তফা দিয়েছিলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। ৩৬ দিন পর আজ আনুষ্ঠানিকভাবে ছোটনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

আজ এক বিবৃতিতে ছোটনকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানিয়েছে বাফুফে। মে মাসে পদত্যাগ দেওয়ায় কেবল সেই মাসেরই পারিশ্রমিক পেয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে জাতীয় নারী ফুটবলের দায়িত্বে ছিলেন ছোটন। ১৪ বছরের দায়িত্বে দেশকে জিতিয়েছেন অসংখ্য শিরোপা। প্রিয় শিষ্যদের দায়িত্ব ছেড়ে কোনো আক্ষেপ নেই বলে জানালেন আজকের পত্রিকাকে। বললেন, ‘আমি যেখানে রেখে গেছি, মেয়েরা যদি সেখান থেকে আরও উন্নতি করতে পারে তাহলেই আমার কষ্ট সার্থক হবে।’ বাফুফের চাকরি ছেড়ে আপাতত বেকারও বসে থাকছেন না ছোটন। দুই মাসের জন্য হয়েছেন সেনাবাহিনীর নারী দলের কোচ। 

 ২০০৬ সালে কোচ হিসেবে বাফুফেতে যোগ দেন সাবেক ফুটবলার ছোটন। ২০০৯ থেকে জাতীয় ও বয়সভিত্তিক নারী দল নিয়ে কাজ শুরু। সেই থেকে পদত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত জাতীয় দলের সঙ্গে সব কটি বয়সভিত্তিক দলের প্রধান কোচ ছিলেন ৫৫ বছর বয়সী কোচ। সব মিলিয়ে মোট আটবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ছোটনের অধীনে। সেরা সাফল্য গত সেপ্টেম্বরে। নেপালকে তাদের মাঠেই হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ