হোম > খেলা > ফুটবল

লঙ্কানদের হারিয়ে যুব সাফের সেমিতে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাতেই যুব সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনে গত এক মাসে বাংলাদেশের পরিস্থিতি ছিল অস্থিতিশীল।  ৫ আগস্ট সরকার পতনের পরও সেই রেশ এখনো কাটেনি। নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বৈষম্যবিরোধী আন্দোলনে  শহীদদের কথা জানানোর কাজটা করলেন বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল ইসলাম। ১৬ মিনিটে মিরাজুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গোলের পর জার্সি যখন উল্টো করে পরেন মিরাজুল, সেখানে  লেখা ছিল—‘মুগ্ধ এবং আবু সাঈদ-এর স্মরণে মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’ বাংলাদেশ স্ট্রাইকারের জার্সিতে লেখাটা দেশের ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মারুফুল হকের বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ৮৫ মিনিটে গোল করেন পিয়াশ আহমেদ নোভা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান শ্রাবণের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিনি একই সঙ্গে অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের গোলপোস্টের দায়িত্বও সামলাচ্ছেন।

১৮ আগস্ট নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ সাফ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শ্রাবণরা এরপর খেলবেন নেপালের বিপক্ষে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ। এই ম্যাচেই জানা যাবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। শ্রীলঙ্কা নিজেদের দুটি ম্যাচেই হেরেছে। গ্রুপের অপর দল পাকিস্তান এখনো কোনো ম্যাচ খেলেনি।২৫ ও ২৬ আগস্ট হবে যুব সাফের দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ২৮ আগস্ট। সব ম্যাচ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।

আরও পড়ুন:

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ