হোম > খেলা > ফুটবল

কেন আর্জেন্টিনার সবাই একসঙ্গে দেশে ফিরছেন না

ক্রীড়া ডেস্ক    

স্পেনের কাছে হেরে রানার্সআপ আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ হলো ৩৯ দিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তাদের এখন রাজকীয়ভাবে বরণ করাই বাকি। আর্জেন্টিনা দলও নিউইয়র্ক ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে সবাই একসঙ্গে দেশে ফিরতে পারছেন না।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার স্থানীয় সময় সোমবার (আজ) বিকেল পাঁচটায় ফুটবল দল দেশে ফিরছে। তবে তাঁরা সবাই ফিরছেন ধাপে ধাপে। কয়েক জন ফুটবলার যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি বিভিন্ন গন্তব্যে রওনা হবেন যাতে তাঁরা নিজ নিজ ক্লাবে যোগ দিতে পারেন। অন্যদিকে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদলের একটি অংশ আজ ফিরছে।

কারা দেশে ফিরছেন, এএফএ সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে দুই তারকা লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল যুক্তরাষ্ট্রেই থেকে যাবেন বলে ধারণা করা হচ্ছে। দুজনেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলেন। ২৯ জুলাই লিগা এমএক্স অলস্টারস-এমএল অলস্টারস ম্যাচ রয়েছে। মেসি, দি পল—দুজনই আছেন অলস্টারস দলে। মূলত যাঁরা আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে খেলেন, তাঁরাই দেশে ফিরবেন।

এবার দলের জন্য কোনো বিজয় শোভাযাত্রা বা আনুষ্ঠানিক উদযাপনের আয়োজন করা হবে না বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া গেছে। এএফএ বলেছে, ‘প্রত্যেক খেলোয়াড় মাঠে দারুণ সমর্থন পেয়েছে। প্রতিনিধিদলের প্রত্যেক সদস্য এমন একটি জাতির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত, যারা কখনো আমাদের ওপর বিশ্বাস হারায়নি এবং সমর্থন করা বন্ধ করেনি। টানা দ্বিতীয়বার শিরোপা জিততে পারেননি। কিন্তু দলের বন্ধনকে এমনভাবে দৃঢ় করেছে, যা যেকোনো ফলাফলের ঊর্ধ্বে।’

ফাইনালের রাতেই বুয়েনস এইরেসে পুলিশের সঙ্গে ফুটবল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। বাংলাদেশ সময় আগামীকাল মধ্যরাতে দেশে ফেরার কথা আর্জেন্টিনা ফুটবল দলের কয়েক জন সদস্যের। টিওয়াইসি স্পোর্টস তালিকাও প্রকাশ করেছে। তবে দেশে ফেরাদের তালিকায় নেই লিওনেল মেসি-রদ্রিগো দি পলরা। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা:

যারা আর্জেন্টিনায় ফিরছেন

এমিলিয়ানো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, গনসালো মন্তিয়েল, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার, ভ্যালেন্তিন বারকো, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো গনসালেস থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস

যারা আর্জেন্টিনা ফিরছেন না (যুক্তরাষ্ট্রে ছিলেন বা সরাসরি ইউরোপে গেছেন)

লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এনসো ফের্নান্দেস,লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, হেরোনিমো রুলি, নিকো পাস, ক্রিস্তিয়ান রোমেরো, নাউয়েল মলিনা, হুয়ান মুসসো

‘আর্জেন্টিনার বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে’

মেসিকে জড়িয়ে ধরেছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কও

আট বছর পর বাংলাদেশে হচ্ছে সাফ, সূচি প্রকাশ

‘মেসি তো সব সময় নাম্বার ওয়ান’

ফাইনালের আগমুহূর্তে মেসির যে ভাইরাল কথা নিয়ে চলছে আলোচনা

ফাইনালে কেন অচেনা আর্জেন্টিনা

ছাদখোলা বাসে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের উদ্‌যাপন, আর্জেন্টিনাকে খোঁচা

যেখানে শেষ মেসির, ইয়ামালের শুরু

দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল, বুয়েনস এইরেসে রাজকীয় বরণ

ফাইনালে হারের ক্ষত শুকাতে অনেক সময় লাগবে: মেসি