হোম > খেলা > ফুটবল

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে না পারায় হতাশ মেসি

ঢাকা: কোপার শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই ম্যাচের ড্রয়ের ধারা লিওলেন মেসিরা টেনে আনলেন কোপায়ও। চিলির বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিওলেন স্কালোনির শিষ্যদের। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে না পারার হতাশা ঝরেছে মেসির কণ্ঠেও।

দ্রুত বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে মাথা ঠান্ডা রাখতে না পারাকেই হারের কারণ হিসেবে দেখছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘ম্যাচটা খুব কঠিন ছিল, নিজেদের খেলাটা আমরা খেলতে পারিনি। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বারবার খেই হারিয়েছি। আর পেনাল্টিটাই ম্যাচটা চিত্র বদলে দিয়েছে।’ তবে এই ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান মেসি, আমাদের মনোযোগ এখন উরুগুয়ে ম্যাচকে ঘিরে। জানি যে, ম্যাচটা সহজ হবে না।’

চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলের ড্র করেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও ২৩ মিনিটে মেসির পেনাল্টিতে লিড নিয়েছিল আলবিসেলেস্তেরা। কালকের ম্যাচেও প্রায় একই ছবি। মেসির দুর্দান্ত ফ্রি কিকে শুরুর লিড পায় আকাশি–সাদারা। তবে দ্বিতীয়ার্ধেই পেনাল্টি থেকে চিলিকে সমতায় ফেরান এদোয়ার্দো ভারগাস। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লাওতারো মার্টিনেজ-নিকোলাস গঞ্জালেস। তবে ম্যাচটা সহজ ছিল না বলে জানিয়েছেন মেসি।

ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ

নকআউটে ‘প্রিয় শিকারের’ বিপক্ষে কি জ্বলে উঠবেন নেইমার