হোম > খেলা > ফুটবল

পেলে-রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন নেইমার

পেলের রেকর্ডকে অনেক দিন ধরেই পাখির চোখ করছিলেন নেইমার। অবশেষে গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেলেকে ছুঁলেন। একই সঙ্গে কিংবদন্তি রোনালদোর রেকর্ডেও ভাগ বসালেন নেইমার।

এডুকেশন সিটি স্টেডিয়ামে গতকাল ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষের দিকে ম্যাচের প্রথম গোল করেন নেইমার। লুকাস পাকেতার পাস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন। তাতে পেলের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার। দুজনেই করেছেন ৭৭ গোল। ৭৭ গোল করতে নেইমারের লেগেছে ১২৪ ম্যাচ। আর ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন পেলে।

পেলের রেকর্ডের সঙ্গে রোনালদোর রেকর্ডেও ভাগ বসিয়েছেন নেইমার। ৩ বিশ্বকাপে একের অধিক গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার হলেন রোনালদো ও নেইমার। বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলে ১৫ গোল করেন রোনালদো। ১৯৯৮ বিশ্বকাপে ৪ গোল, ২০০২ সালে ৮ গোল এবং ২০০৬ বিশ্বকাপে ৩ গোল করেছিলেন রোনালদো। আর বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে ৮ গোল করেন নেইমার। ২০১৪ সালে ৪টি, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ২টি করে গোল করেছিলেন নেইমার।

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল। তাতে ২০০২-এর পর পাঁচ বিশ্বকাপে নকআউট রাউন্ডে সেলেসাওদের যাত্রা থেমে গেছে। পাঁচটা দলই ছিল ইউরোপীয়।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক