হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ ফুটবলের আরেকটা সুখবর, খেলতে রাজি কিউবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন কিউবা। ছবি: এক্স

হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।

ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে থাকেন ১৯ বছর বয়সী কিউবা। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তাঁর প্রতিনিধির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাফুফে। এতে স্বাক্ষর করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। প্রতিনিধির মাধ্যমেই কিউবা জানিয়েছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। তবে সূত্রের মাধ্যমে জানা গেছে, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাঠাননি বাফুফের কাছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই পাঠাবেন তা। এরপর পাসপোর্ট থেকে শুরু করে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করবে বাফুফে।

সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুয়ে সাতটি ম্যাচ খেলেছেন কিউবা। মায়ের দিক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এই সেন্ট্রাল মিডফিল্ডার। তাঁর সঙ্গে অবশ্য জ্যামাইকার সম্পর্কও রয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে আগামী ১০ জুন সিঙ্গাপুরে বিপক্ষে খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে সেই ম্যাচেই অভিষেক হতে পারে কিউবার।

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছেন হামজারা। কিউবার আগে সমিতের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। আজ জন্মনিবন্ধন হাতে পেয়েছেন এই মিডফিল্ডার। এরপর শুরু হবে পাসপোর্টের প্রক্রিয়া। কানাডিয়ান প্রিমিয়ার লিগে কাভালরি এফসির হয়ে খেলছেন সমিত। গতকাল ভ্যানকুভার এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তাঁর ক্লাব। ৭৮ মিনিট খেলা সমিত ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেছেন।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ