হোম > খেলা > ফুটবল

মিজান সরলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফে সভাপতি হওয়ার পথে অনেকটা এগিয়ে গেলেন তাবিথ আউয়াল। বুধবার তাঁর (তাবিথ) আরেক প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন আজ সভাপতি পদ থেকে মনোনয়ন ফরম প্রত্যাহার করায় এমন সম্ভাবনা জেগেছে।

এর আগে সভাপতি পদের মনোনয়ন জমা দেননি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এখন দেখার অপেক্ষা, দিনাজপুরের সংগঠক এএফএম মিজানুর রহমান চৌধুরী কী সিদ্ধান্ত নেন।

যত দূর জানা গেল, শুরুর দিকে মিজানুরের সভাপতি প্রার্থী হিসেবে লড়ার বেশ আগ্রহ থাকলেও এখন নির্বাচন থেকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো আজই তিনি সেই সিদ্ধান্তের কথা জানাতে পারেন। কিংবা ২০ অক্টোবর মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনও তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

শেষ পর্যন্ত যদি মিজানুর নির্বাচনে থাকেন, তাহলে সভাপতি পদে ভোটের প্রয়োজন হবে। আর যদি প্রত্যাহার করেন, সে ক্ষেত্রে বাফুফের শীর্ষ পদে নির্বাচনের প্রয়োজন হবে না। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির আসনে বসবেন তাবিথ।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ