হোম > খেলা > ফুটবল

রাতে আসছে সিঙ্গাপুর, শেষ মুহূর্তে দলে যোগ হলেন আরেক প্রতিভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে সিঙ্গাপুর দল। ছবি:  ফুটবল অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুর

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে আজ ঢাকায় আসছে সিঙ্গাপুর ফুটবল দল। রাত পৌনে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দলটির। তবে এর আগে দলে যোগ দেবেন ফারহান জুলকিফলি। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে ২২ বছর বয়সী প্রতিভাবান এই উইঙ্গারের। জাতীয় দলের হয়ে ৬ ম্যাচ খেলে ১ গোল করেছেন তিনি।

সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন অবশ্য গতকাল রাতেই ঢাকায় এসেছেন। আগামীকাল বিকেল সাড়ে ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুশীলন করবে সফরকারীরা। এর আগে আজ মাঠটি পরিদর্শন করেছেন ম্যানেজার। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন অনুশীলন করবে জাতীয় স্টেডিয়ামে। গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

ঈদের দিনে আজ নামাজের পর থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। অবসরের অল্প সময় কাটিয়ে অনুশীলনের জন্য ফের বিকেল ৫টায় নেমে পড়তে হয়েছে মাঠে। আজ রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ জুন ভুটানকে প্রীতি ম্যাচে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে কাবরেরার দল। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছাড়ে হংকং-সিঙ্গাপুরও।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক