হোম > খেলা > ফুটবল

আবারও দুঃসংবাদ পেল ব্রাজিল

ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন দীর্ঘ হচ্ছে ব্রাজিল দলের চোটের মিছিল। দুই দিন আগে ছিটকে গেছেন দলের অন্যতম গোলরক্ষক এদেরসন। তাঁরও আগে ছিটকে গেছেন আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার। দুই গোলরক্ষকের সঙ্গে হতাশার খবর দিয়েছেন ডিফেন্ডার মার্কিওনিস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। 

এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন কাসেমিরো। এতে চোটে জর্জরিত ব্রাজিল যেন ম্যাচ খেলতে নামার আগে ‘হাসপাতালে’ পরিণত হয়েছে। অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারকে হারিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন দরিভাল জুনিয়র। 

এক বিবৃতিতে ইতিমধ্যে ১৩ জন ফুটবলারের চোটের কারণে দলে না পাওয়ার কথা জানিয়েছেন দরিভাল। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া কোচ বলেছেন, ‘প্রাথমিক তালিকার ৫০ জনের মধ্যে ১৩ জনের না থাকা নিশ্চিত করা হয়েছে খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এবার কাসেমিরোকেও হারালাম। পোর্তো থেকে পেপেকে ডাকা হয়েছে। মূলত ফরোয়ার্ড হলেও এখন মিডফিল্ডে খেলছে।’ 

কাসেমিরোর বদলি হিসেবে সুযোগ পাওয়া পেপে এক বছর পর দলে আবারও ডাক পেয়েছেন। গত বছর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল। ২৭ বছর বয়সি মিডফিল্ডারের সঙ্গে লিও জার্দিমকে দলে নিয়েছে দরিভাল। ভাস্কো দা গামার এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। 

খেলোয়াড়দের চোটের কারণে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দল গঠনে বেশ বিপদে পড়েছেন দরিভাল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল। হ্যারি কেইন-ফিল ফোডেনদের বিপক্ষে খেলার তিন দিন পর স্পেনের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৬ মার্চ ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক